‘পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশও ব্যবস্থা নেবে’, বারুইপুর ঘটনা নিয়ে মন্তব্য সুকান্তের।

মালদা, নিজস্ব সংবাদদাতা : – গুলি চালানো নিয়ে পুলিশের পক্ষ নিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। বুধবার দুপুরে ইংরেজবাজার শহরে মালদা সমবায়িকা পরিদর্শন করেন। এখানেই একটি আমার মালদা স্টল খোলা হয়েছে। জেলা শাসকের উদ্যোগে এই স্টলে মালদা জেলার তৈরি সব ধরনের সামগ্ৰী বিক্রি হবে। আম, রেশম সহ একাধিক সামগ্ৰির প্রদশর্নী সাথে বিক্রির ব্যবস্থা থাকছে এখানে। মন্ত্রী এদিন বলেন পশ্চিমবঙ্গে শিল্প আসবে। সেই পরিবেশ তৈরি হচ্ছে। বারুইপুরে পুলিশের গুলি চালানো প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন পুলিশের লক্ষ্য করে গুলি চালালে পুলিশ তো গুলিই চালাবে। এখন কি ঘটনা ঘটেছে পুলিশ দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *