গোপন সূত্রে অভিযান, রতুয়ায় কাফ সিরাপ পাচার রুখল পুলিশ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— ব্যাগে করে নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের সময় এক পাচারকারীকে গ্রেপ্তার করল মালদার রতুয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত পাচারকারীর নাম ইসরাফুল সেখ। বয়স ৪০ বছর। বাড়ি কালিয়াচকের বাখরপুর এলাকায়। বৃহস্পতিবার রাতে সে মানিকচকের দিক থেকে হাতে একটি ব্যাগ নিয়ে রতুয়ার দিকে যাচ্ছিল। ওই সময় রতুয়া থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে তাকে পাকড়াও করে। তল্লাশিতে ধৃতের ব্যাগ থেকে উদ্ধার হয় ৩০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং শুক্রবার ধৃতকে পেশ করে চাঁচল মহকুমা আদালতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *