চাকরির সুযোগের নতুন পথ, জেলা পুলিশের অ্যাপে যুক্ত ২৬টি সংস্থা; এক বছরে ১৫০০ কর্মসংস্থানের লক্ষ্য।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে জেলার শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের স্বার্থে জেলা পুলিশের উদ্যোগে রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা। পাশাপাশি জেলা পুলিশের উদ্যোগে চালু করা হলো স্ব-রোজগার অ্যাপ। এই অ্যাপের মধ্য দিয়ে জেলার বেকার শিক্ষিত যুবক যুবতীরা তাদের পড়াশোনা অনুযায়ী আবেদন করতে পারবেন। এই দিন জেলা পুলিশ সুপার জানিয়েছেন ইতিমধ্যেই ২৬ টা কোম্পানি যুক্ত হয়েছে এই অ্যাপে। তারা আগামী এক বছরের মধ্যে দেড় হাজার কর্মসংস্থান তৈরি করবে। যার মধ্যে ৩০% থাকবে যুবতীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *