মালদা, নিজস্ব সংবাদদাতা:– অটো চালকদের কাছ থেকে তোলাবাজির অভিযোগে তৃণমূল’ সমর্থিত অটো ইউনিয়নের সম্পাদককে গ্রেপ্তার করল মালদার ইংরেজবাজার থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে পেশ করা হল মালদা জেলা আদালতে। উল্লেখ্য মালদার ইংরেজ বাজারের রথবাড়ি কোতোয়ালি রুটের তৃণমূল পরিচালিত অটো ইউনিয়নের বিরুদ্ধে অটোচালকদের একাংশের অভিযোগ, তৃণমূল পরিচালিত ইউনিয়নের সম্পাদক অটো চালকদের কাছ থেকে তোলা তুলছেন। তাদের কাছ থেকে প্রতিদিন দশ টাকা করে তোলা নেওয়া হয়। এবং তা দিতে অস্বীকার করায় ৪৫ জন অটো চালককে দুশো টাকা ফাইন করা হয়েছে। আর সেই কারণেই তারা ইউনিয়নের বিরুদ্ধে ইংরেজ বাজার থানায় অভিযোগ করেছেন। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন অটো ইউনিয়নের সম্পাদক দিপু পোদ্দারকে গ্রেফতার করেছ ইংরেজ বাজার থানার পুলিশ যদিও অভিযোগ অস্বীকার ইউনিয়নের সম্পাদকের। তার বক্তব্য কয়েকজন বরাবরই এই ইউনিয়নের বিরোধিতা করে আর সেই কারণেই বদনাম করার জন্য এই ধরনের কথা বলছে। আইএনটিটিইউসির প্রাক্তন জেলা সভাপতি শুভদীপ সান্যাল বলেন যদি টাকা তুলে থাকে তাহলে তা অন্যায় করেছে। ইংরেজবাজারের বিজেপি বিধায়ক অম্লান ভাদুরি বলেন কোনরকম তোলাবাজি বরদাস্ত করা হবে না। কেউ যদি তোলাবাজি করলে পুলিশ তাকে গ্রেফতার করবে।
মালদায় তোলা আদায়ের অভিযোগে পুলিশের জালে অটো ইউনিয়ন সম্পাদক, আদালতে পেশ।












Leave a Reply