মালদা, নিজস্ব সংবাদদাতা:- দলীয় পতাকা ছাড়াই শহীদ দিবস পালন করলেন বর্ষীয়ান তৃনমূল নেতা তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। মঙ্গলবার ২১ জুলাই পালন নিয়ে যখন ছন্নছাড়া কর্মী সমর্থকরা তখন দলীয় পতাকা ছাড়াই শহীদ দিবস পালনের ঘটনা তাৎপর্য পূর্ণ। এদিন দলিয় কর্মীদের নিয়ে পৌরসভা সংলগ্ন শহীদ বেদীতে শহীদদের উদ্দেশ্যে পুষ্পস্তবক দিয়ে তর্পণ করলেন কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। কোন দলিয় পতাকা নেই এই প্রশ্নের উত্তরে কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী বলেন দলই যখন ছন্নছাড়া। যেকারনে এবারই প্রথম ২১ জুলাই অনুষ্ঠানে কলকাতায় না গিয়ে নিজের জেলাতে পালন করলেন কৃষ্ণেন্দু। তবে দেখা যায়নি অন্য কোনো তৃনমূল নেতাদের।
‘দলই যখন ছন্নছাড়া’— ২১ জুলাইয়ে বিস্ফোরক মন্তব্য চেয়ারম্যান কৃষ্ণেন্দুর।












Leave a Reply