মালদা, নিজস্ব সংবাদদাতা:—- মহিলার গলা থেকে সোনার গহনা ছিনতাই করে চম্পট।বাইক আরোহীদের দুঃসাহসিক ছিনতাই, মালদা শহরে মধ্যে বাইক আরোহী দুষ্কৃতীদের দৌরাত্ম। এক মহিলার গলা থেকে সোনার হার ছিনতাই করে চম্পট দিল বাইক আরোহী।ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ইংলিশ বাজার পৌরসভার এলাকা জুরে। বুধবার রাত আনুমানিক ১০টা ২৫ মিনিটে বি.এস. রোডের গীতাঞ্জলি লজ থেকে এক দম্পতি দুর্গাবাড়ি মোড়ের দিকে আসছিলেন। অভিযোগ, দুই বাইক আরোহী তাদের পিছু নেয়। দুর্গাবাড়ি মোড়ে পৌঁছাতেই দুষ্কৃতীরা আচমকা মহিলার গলায় থাকা সোনার হার ছিনিয়ে দ্রুত গতিতে মোটরসাইকেলে পালিয়ে যায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে ইংলিশ বাজার থানার পুলিশ।
ইংলিশবাজারে ছিনতাই আতঙ্ক, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।












Leave a Reply