জটেশ্বরে অনগ্রসর মুসলিম সংগ্রাম সমিতির উদ্যোগ, এসআইআর ট্রাইব্যুনাল-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- উত্তরবঙ্গ অনগ্রসর মুসলিম সংগ্রাম সমিতির উদ্যোগে রবিবার বিকেলে ফালাকাটা ব্লকের জটেশ্বর বোর্ড ফ্রি প্রাথমিক বিদ্যালয়ে একটি বিশেষ সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিবিরে জনগণনা-২০২৭, ওবিসি রি-ভেরিফিকেশন এবং এসআইআর ট্রাইব্যুনাল সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এদিনের সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ অনগ্রসর মুসলিম সংগ্রাম সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল হোসেন, সম্পাদক মহোসিন আলী, আলিপুরদুয়ার জেলা সম্পাদক করিমুল ইসলাম, ফালাকাটা ব্লক সম্পাদক আমিনুল হক-সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *