নার্সিংহোমে ছাত্রের রহস্যমৃত্যু ঘিরে উত্তাল সিউড়ি, সুবিচারের দাবিতে পথে সাধারণ মানুষ।

বীরভূম-সিউড়ি, নিজস্ব সংবাদদাতা:- বীরভূম জেলার সিউড়িতে বেসরকারী নার্সিংহোমে দশম শ্রেণীর ছাত্র মৈনাক দাসের রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে একটি মোমবাতি মিছিল বের হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ঘটনার নিরপেক্ষ ও যথাযথ তদন্তের দাবি জানান৷ দোষীদের দ্রুত আইনের আওতায় আনার ও কঠোর শাস্তির দাবিও জানান তাঁরা৷ অসংখ্য সাধারণ মানুষ এদিনের প্রতিবাদ কর্মসূচিতে ও মোমবাতি মিছিলে সক্রিয়ভাবে অংশ নেন৷ তাঁরা বলেন, ” চিকিৎসায় গাফিলতি ও ভুল চিকিৎসার কারণে তার মৃত্যু ঘটেছে৷ আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি যাতে এই ঘটনাটি দ্রুত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়৷ নিরপেক্ষ যথাযথ তদন্তের ব্যবস্থা করুক সরকার৷ দোষীদের কঠোর শাস্তি হোক৷ দ্রুত প্রকৃত সত্য উদঘাটিত হোক৷ মৃত ছাত্রের পরিবার সুবিচার পাক৷”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *