আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:-হাসিমারা স্টেশন লাগোয়া রেল কলোনীতে গত দুদিন ধরে জল সরবরাহ বন্ধ।জানা যায় যে,রেল কলোনী পাম্প মেশিন বিকল তবুও হুশ নেই রেল কর্তৃপক্ষের।নাম না জানিয়ে এক রেল্ কর্মী জানান, বাড়ির মেয়ে বৌরা যাচ্ছে স্টেশনে বাথরুম করতে। অভিযোগ জানানো হয় ইলেকট্রিক,এস এস ই,এপিডিজে,এস এস ই ওয়ার্কস হাসিমারা। সারা রাত রেলওয়ে ইলেকট্রিক ডিপার্টমেন্ট কাজ করলেও কোনো ভাবেই জলের ব্যবস্থা করতে পারেনি। ভারতীয় রেল ওয়ে যখন আধুনিক মানের ট্রেন চালাতে পারে তখন তাদের কর্মীদের দুদিন ধরে জল নেই তার ব্যবস্থা করতে পারছে না। পাশ্ববর্তী সুভাষীষিনী চা বাগান থেকে ট্রাঙ্ক করে জল এনে রান্নার জল শুধু ব্যবহার করছে।
রেল কলোনিতে জল সরবরাহ বন্ধ, স্টেশনের বাথরুমে যেতে বাধ্য বাসিন্দাদের।












Leave a Reply