দায়িত্ব নিলেন নতুন BDO, গোয়ালতোড়ে শুভেচ্ছা জানালেন দুই বিধায়ক।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ২ নম্বর ব্লকের গোয়ালতোড় BDO অফিসে নবদায়িত্বপ্রাপ্ত BDO-কে সংবর্ধনা জানালেন দুই বিধায়ক।
জানা গিয়েছে, গোয়ালতোড়ের BDO দেবঋষি ব্যানার্জির পরিবর্তে নতুন BDO হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মোহাম্মদ মামুন আক্তার। বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ BDO অফিসে তাঁকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো হয়।
এই দিন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রদীপ লোধা এবং শালবনি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিমান মাহাতো নবদায়িত্বপ্রাপ্ত BDO-কে ফুলের স্তবক দিয়ে শুভেচ্ছা জানান। পাশাপাশি তাঁর নতুন দায়িত্বের সফলতা কামনা করেন দুই বিধায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *