মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:-মুর্শিদাবাদের সাগরদীঘিতে এক অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালে মাটির বাড়ি ভেঙে পড়ে মৃত্যু হলো মাত্র ৩ মাসের এক শিশু সন্তানের। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ভেঙে পড়া মাটির বাড়ির নিচে চাপা পড়ে আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে আজ অর্থাৎ ২৭ আগস্ট সকাল ঠিক ৬ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের সাগরদিঘি ব্লকের বোখরা ১ নম্বর অঞ্চলের মোড়লপাড়া এলাকায়।
* স্থানীয় বাসিন্দা মোফাসুর রহমানের মাটির ঘরটি হঠাৎ করেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে। সেই সময় ঘরে থাকা একই পরিবারের তিনজন সদস্য দেয়াল ও ছাদের নিচে চাপা পড়েন।
* বিকট শব্দ শুনে পাড়া-প্রতিবেশীরা ছুটে এসে দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। ধ্বংসস্তূপের নিচ থেকে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাগরদীঘি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
* আহতদের শারীরিক অবস্থার চরম অবনতি হওয়ায় সাগরদীঘি হাসপাতাল থেকে তাঁদের বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ মাসের শিশু আদিল আলামিনের মর্মান্তিক মৃত্যু হয়।
গুরুতর আহত:
আজিয়া বেগম (৩৬)
ও সুমাইয়া রহমান (৫)
বর্তমানে বহরমপুর মেডিকেল কলেজে বাকি দুজনের চিকিৎসা চলছে। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনার পর থেকেই এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।












Leave a Reply