কলকাতা, নিজস্ব সংবাদদাতা, ২৯ শে অগাস্ট ২০২৬, আজ মিত্র ইনস্টিটিউশন (মেন )এ কলকাতা জেলার শতাধিক শিক্ষক শিক্ষিকা র উপস্থিতি তে সম্পন্ন হোলো পঞ্চম দ্বিবার্ষিক সম্মেলন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, সমিতির পতাকা উত্তোলন, শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও সমবেতো কণ্ঠে বন্দে মাতরম গান টি গীত হয়। পরে সম্প্রতি প্রয়াত ড :পূর্ণেন্দু পাল মঞ্চে সভা শুরু হয় প্রয়াত শিক্ষক মশাই ও নেপালে প্রাকৃতিক বিপর্যয়ে মৃত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা দিয়ে।
অনুষ্ঠানে এর পর উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন কলকাতার কালিকমালা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শ্রীমতি রুমা সরকার।
মঞ্চ সঞ্চালনায় ছিলেন সমিতির কলকাতা জেলার সভাপতি শ্রীবলরাম নাথ।
রাজ্য স্তরের সভাপতি গোলাম মোস্তফা সরকার, সাধারণ সম্পাদক, শ্রী চঞ্চল ঘোষ, উপদেষ্টা শ্রী বিবেকানন্দ মুখোপাধ্যায়, শ্রী পরেশ শেঠ, শ্রী গোপাল সাউ, শ্রী রাজকুমার চন্দ্র, কলকাতা জেলা সম্পাদক শ্রী কৃষ্ণেন্দু জানা সমিতির বার্ষিক কাজ কর্মের ধারা, শিক্ষক শিক্ষিকা দের পেশা গত সুযোগ সুবিধার সঙ্গে বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের পঠন পাঠনে কি কি সহযোগিতা পশ্চিমবঙ্গ শিক্ষা অধিকার নির্দিষ্ট নিয়ম অনুযায়ী দেওয়া প্রয়োজন তা আলোচিত হয়।
সভায় বক্ত্যব্যের মাঝে মাঝে সঙ্গীত, আবৃত্তি, স্বরচিত কবিতায় অংশগ্রহণ করেন কলকাতার স্কটিস চার্চ, সুরকন্যা, খিদিরপুর মিলনী, মেট্রোপোলিটন, মিত্র ইনস্টিটিউশন, কসবা জগদীশ, বেলেঘাটা প্রমুখ স্কুলের শিক্ষক শিক্ষিকারা।
পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি জাতীয়তাবাদী রাষ্ট্রীয় সংগঠন প্রায় ৭৫ বছর ধরে শিক্ষার স্বার্থে, শিক্ষার্থীর স্বার্থে এবং শিক্ষক শিক্ষিকার স্বার্থে কাজ করে আসছে বলেই সারা রাজ্যে বহু বিদ্যালয়ের সঙ্গে কাজ করছে এবং শিক্ষার্থীদের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে টেস্ট পেপার, সপ্তম ও অষ্টম শ্রেণীর জন্য সংস্কৃত পাঠ্য পুস্তক প্রস্তুত করে পাঠ দানে সহযোগিতা দিছেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষক শিক্ষিকারা জাতীয় সঙ্গীত এ অংশগ্রহণ করেন।
———–
মিত্র ইনস্টিটিউশনে শিক্ষক সমিতির জেলা সম্মেলন, শিক্ষা ও শিক্ষক স্বার্থে একাধিক বিষয় নিয়ে আলোচনা।।












Leave a Reply