পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সাংগঠনিক জেলার উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হল দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান ২০২৬। খড়গপুর লোকাল থানার অন্তর্গত খাড়িগেড়িয়ায় ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে একটি বেসরকারি হোটেলে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। প্রশিক্ষণ শিবিরে ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপির বিভিন্ন কর্মকর্তা ও কর্মীরা অংশগ্রহণ করেন। দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করা এবং কর্মীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যেই এই কর্মসূচির আয়োজন বলে জানা যায়। রবিবার বিকেলে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই প্রশিক্ষণ শিবিরে অংশ নেন। তাঁর উপস্থিতিতে শিবিরে দলীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ দেখা যায়।
এদিনের কর্মসূচিকে ঘিরে খাড়িগেড়িয়া এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান, খাড়িগেড়িয়ায় বিজেপির শিবিরে যোগ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।












Leave a Reply