পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার ভোররাতে শিল্পশহর হলদিয়ার প্রবেশদ্বার ব্রজলালচকের কাছে জাতীয় সড়কে ঘটে গেল দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা একটি বালি বোঝাই লরির পিছনে সজোরে ধাক্কা মারে অন্য একটি ট্রাক।
জানা গিয়েছে, ভোর প্রায় ৪টে নাগাদ ব্রজলালচকের অনতিদূরে জাতীয় সড়কের উপর বালি বোঝাই লরিটি দাঁড়িয়েছিল। সেই সময় পিছন দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে লরিটিকে সজোরে ধাক্কা মারে।
দুর্ঘটনায় লরির চালক গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
তবে এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় কোনও প্রাণহানির খবর নেই। দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য ওই এলাকায় যান চলাচলেও প্রভাব পড়ে বলে জানা গিয়েছে। কী কারণে চলন্ত ট্রাকটি দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মারল, তা খতিয়ে দেখা হচ্ছে।












Leave a Reply