পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বালি বোঝাই পিকআপ ভ্যান উল্টে মৃত্যু হল গাড়ির এক খালাসির। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার কামারখালী এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গড়বেতার দিক থেকে বালি বোঝাই একটি পিকআপ ভ্যান দ্রুতগতিতে চন্দ্রকোনার দিকে আসছিল। কামারখালী এলাকায় আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধানের জমিতে উল্টে যায় পিকআপ ভ্যানটি। গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক খালাসির। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চন্দ্রকোনা থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখছে পুলিশ।
নিয়ন্ত্রণ হারিয়ে ধানের জমিতে উল্টে গেল বালি বোঝাই পিকআপ, ঘটনাস্থলেই খালাসির মৃত্যু।












Leave a Reply