রাজবংশী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ভান্ডানী পুজো ঘিরে উৎসবের আবহ, বসেছে মেলা ও নানা খাবারের দোকান।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:-ঐতিহ্যবাহী ভান্ডানী পূজা অনুষ্ঠিত হলো আলিপুরদুয়ার জেলার বঞ্চুকামারি গ্রাম পঞ্চায়েতের বাইরাগুড়ি গ্রামে।মহা ধুমধামে পালিত হয় পূজা।রাজবংশী সম্প্রদায়ের বিশেষ এই পূজা মা দূর্গার বিদায়ের পর একদশীর দিনে এই পূজা করা হয়। এবারের পূজা ১৩০ বছর পূর্ণ হলো। কমিটির এক সদস্য বলেন,এই পূজার অনেক ইতিহাস রয়েছে,রাজ আমলে দূর্গা পূজায় প্রজারা সেভাবে যেতে পারতোনা রাজবাড়িতে পূজা দেখতে,শেষে মা বিদায়ের পর এক প্রজার স্বপ্নে আসে সয়ং মা দূর্গা। তখন থেকেই চার হাতের মা দূর্গার পূজা হয় সাথে থাকে লক্ষী গনেশ সরস্বতী কার্তিক তবে থাকে না অসুর। সেসময় ভন্ড করে এই পূজা করা হয় তখন থেকেই এই পূজার নাম হয় ভান্ডানী পূজা।তবে এই পূজাকে কেন্দ্র করে প্রচুর দর্শনার্থীদের ভীড় জমে , নানান পসড়া নিয়ে দোকান বসে এই পূজায় ।একটি মেলার আয়োজন হয়।থাকে বিভিন্ন ধরনের খাবারের দোকান। ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *