মাঠে ফুটবল, প্রচারে মাদকবিরোধী বার্তা, দুর্নীতির বিরুদ্ধেও সচেতনতা বাড়াল বামনগোলা থানা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—- খেলাধুলার প্রসার, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে একাধিক উদ্যোগ নিল মালদা জেলা পুলিশের বামনগোলা থানা।

বৃহস্পতিবার বামনগোলা স্কুল মাঠে থানার উদ্যোগে ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। পাশাপাশি পাকুয়াহাট ও নালাগোলা ফাঁড়ির উদ্যোগে মাদকবিরোধী প্রচার এবং সুস্থ জীবনযাপনের বার্তা দেওয়া হয়। যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা ও মাদকের কুফল সম্পর্কে সচেতন করাই এই কর্মসূচির লক্ষ্য।

এছাড়াও, পশ্চিমবঙ্গ সরকারের দুর্নীতিদমন শাখার প্রচারপত্রের মাধ্যমে ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে সচেতনতার বার্তা দেওয়া হয়। দুর্নীতির কোনও ঘটনা ঘটলে হেল্পলাইন ৯৮৩৬২৩৩৮৯১ অথবা ইমেল acb-wb@nic.in-এ অভিযোগ জানানোর আবেদন করা হয়েছে।

খেলাধুলা, মাদকবিরোধী সচেতনতা ও দুর্নীতির বিরুদ্ধে প্রচারের মাধ্যমে সুস্থ সমাজ গড়ে তোলাই এই উদ্যোগগুলির মূল উদ্দেশ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *