গণিখান চৌধুরীর জন্মশতবর্ষে আবেগঘন স্মরণসভা, মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ইশা খান চৌধুরী ও মৌসম বেনজির নূরের।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদার রূপকার প্রয়াত এ.বি.এ. গণিখান চৌধুরীর শত তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করল মালদা জেলা কংগ্রেস নেতৃত্ব। রবিবার, ১ নভেম্বর, ইংরেজবাজার ব্লকের কোতুয়ালিতে তাঁর বাসভবনে দিনভর নানা কর্মসূচির আয়োজন করা হয়।প্রতি বছরের মতো এবছরও সকাল থেকেই কোতুয়ালিতে দেখা যায় শ্রদ্ধা নিবেদনের আয়োজন। সাতসকালে প্রয়াত গণিখান চৌধুরীর মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান কোতুয়ালি ভবনের সদস্য তথা মালদা জেলা কংগ্রেস সভাপতি সাংসদ ইশা খান চৌধুরী, প্রাক্তন সাংসদ তথা জেলা কংগ্রেস নেত্রী মৌসম বেনজির নূর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। সকলেই প্রয়াত নেতার কবরে শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর কর্মময় জীবন ও মালদার উন্নয়নে অবদানের কথা স্মরণ করেন। এ বছর গণিখান চৌধুরীর ১০০তম জন্মবার্ষিকী হওয়ায় আয়োজন ঘিরে কংগ্রেস নেতাকর্মীদের মধ্যে রয়েছে বাড়তি উৎসাহ ও উদ্দীপনা।জন্মবার্ষিকী উপলক্ষে জেলা জুড়ে দিনভর একাধিক কর্মসূচি গ্রহণ করেছে জেলা কংগ্রেস নেতৃত্ব। শ্রদ্ধা, স্মরণ এবং তাঁর অবদানের কথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার মধ্য দিয়েই পালিত হচ্ছে মালদার এই প্রবাদপ্রতিম নেতার জন্মদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *