মালদা, নিজস্ব সংবাদদাতা:- রাজবংশী মহাসংঘের সভামঞ্চে দাঁড়িয়ে রাজবংশী সম্প্রদায়ের প্রতিটি মানুষকে এক হওয়ার আহ্বান জানালেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী নিশীথ প্রামানিক। মালদার গাজোলের পাঁচুপুকুর এলাকায় রাজবংশী মহাসংঘের সম্মেলন থেকে একাধিক বার্তা দিলেন তিনি। পাশাপাশি ছয় ঘটি এলাকায় একটি কালী মন্দিরের উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী।। এদিন মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন উত্তর মালদা সাংসদ খগেন মুর্মু, গজোল বিধানসভা কেন্দ্রের বিধায়ক চিন্ময় দেব বর্মন, উত্তর মালদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সহ অন্যান্যরা।