মুচিয়া অঞ্চল সার্বজনীন শ্যামা কালীপুজোয় উৎসবের সূচনা, উপস্থিত প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু-সহ বিশিষ্টজনেরা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- দীপাবলির পবিত্র আবহে উৎসবের আনন্দে মাতল পুরাতন মালদার মুচিয়া এলাকা। রবিবার সকালে মুচিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুর্জয় সংঘের পরিচালনায় আয়োজিত মুচিয়া অঞ্চল সার্বজনীন শ্রী শ্যামা কালীপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হল। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন সেচ ও জলপথ দপ্তরের প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু,পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মদক্ষ অসিত সরকার,মুচিয়া পঞ্চায়েতের জনপ্রতিনিধি সহ বিশিষ্ট জনেরা। ফিতে কেটে ও প্রদীপ জ্বালিয়ে পুজোর শুভ সূচনা করেন পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন, সেচ ও জলপথ দপ্তরের প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই এলাকায় ছিল উৎসবের আমেজ। পুজো মণ্ডপে স্থানীয় বাসিন্দা ও পুজো উদ্যোক্তাদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রতিমন্ত্রী পুজোর উদ্বোধন করার পর উপস্থিত সকলকে দীপাবলি ও কালীপুজোর শুভেচ্ছা জানান।পুজোকে কেন্দ্র করে মুচিয়া এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। আলোর উৎসবের আবহে পুজো মণ্ডপের উদ্বোধন ঘিরে খুশির জোয়ার ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের আশা, আগামী কয়েক দিন ধরে পুজো ও উৎসবের আনন্দে মেতে উঠবে মুচিয়া অঞ্চল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *