নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফালাকাটা কলেজপাড়া সর্বজনীনের মন্ডপে দেখা মিলবে শরতের রামধনু। রঙিন রামধনু এবার ফুটিয়ে তোলা হয়েছে ফালাকাটা কলেজপাড়া সর্বজনীন পুজো মণ্ডপে। রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুইলার হাত ধরে গ্লাস পেইন্টিংয়ের উপর নানান কারুকার্য করা হচ্ছে গোটা মণ্ডপে। যা আট থেকে আশি সকল বয়সের মন কাড়বে বিশেষ করে রাতের অন্ধকারে।এবারে থিম শরতের রামধনু। যার রঙিন রং প্রতি মুহূর্তে নতুন ছন্দে মন কাড়বে দর্শনার্থীদের।
ফালাকাটা কলেজপাড়া সর্বজনীন পুজো মণ্ডপে এবার রঙিন রামধনু ফুটিয়ে তোলা হয়েছে ।












Leave a Reply