শান্তিপুর ডাকঘর বাসস্ট্যান্ডে রানাঘাট পুলিশ জেলার সমস্ত সাংবাদিকদের, প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  সন্দেশখালি তে সংবাদ মাধ্যমের ওপর হামলার প্রতিবাদে, নদীয়ার শান্তিপুরে সংবাদ কর্মীদের প্রতিবাদ সভা। কিছুদিন আগে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্দেশখালীর সরবেড়িয়াতে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন ,একাধিক সংবাদ কর্মী। ভেঙে দেয়া হয় গাড়ি ,ক্যামেরা এবং মারধর করা হয় সাংবাদিকদের । তারই প্রতিবাদে শান্তিপুর ডাকঘর বাসস্ট্যান্ডে রানাঘাট পুলিশ জেলার সমস্ত সাংবাদিকদের, প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো । এদিন এই প্রতিবাদ সভার মধ্যে দিয়ে সন্দেশখালীর ঘটনায় আক্রান্ত সংবাদ কর্মীদের দ্রুত সুস্থ কামনা করা হয় এবং যারা ওই ঘটনায় অভিযুক্ত ,সেই সমস্ত দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তির আবেদন জানানো হয় প্রশাসনের কাছে। তৎসহ দিনের পর দিন সংবাদ মাধ্যমের কণ্ঠ রোধ করার চেষ্টা করে যেভাবে দুষ্কৃতীদের দৌরাত্ম বেড়ে চলেছে, সেদিকেও প্রশাসনকে কঠোর দৃষ্টি দিয়ে, দুষ্কৃতীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আরজি জানানো হয়। এদিনের এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বহু প্রবীণ এবং নবীন সাংবাদিকরা । প্রায় এক ঘন্টা চলে সাংবাদিকদের এই প্রতিবাদ সভা ।প্রতিবাদ সভা থেকে শপথ নেওয়া হয়, যতবার সংবাদমাধ্যমের ওপর আঘাত হানা হবে, ততবার রাস্তায় নেমে প্রতিবাদ করবে শান্তিপুরের সংবাদকর্মীরা । সত্য ঘটনা, সংবাদে পরিবেশন করেও যদি হুমকি বা মারধরের ঘটনাও ঘটে তখনও, সংবাদ কর্মীদের পাশে থেকে ঐক্যবদ্ধ প্রতিবাদ করা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *