সোমবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের ভাদুতলা সংলগ্ন বুড়িশোলের জঙ্গলে ভয়াবহ পথ দুর্ঘটনায় একাধিক মৃত্যুর সম্ভাবনা!

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সোমবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের ভাদুতলা সংলগ্ন বুড়িশোলের জঙ্গলে ভয়াবহ পথ দুর্ঘটনায় একাধিক মৃত্যুর সম্ভাবনা! একটি পিড়াকাটাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে মেদিনীপুরগামী প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে আগুন লেগে যায় ওই ব্যক্তিগত চারচাকা বা প্রাইভেট কারটিতে। আর তাতেই কয়েক মিনিটের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় ওই গাড়িটি! গাড়ির মধ্যে থাকা প্রত্যেকেরই মৃত্যু হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।
তবে, বাসের চালকের তৎপরতায় বাসের মধ্যে থাকা যাত্রীদের কম-বেশি চোট লাগলেও, বড় আঘাত লাগেনি বলেই পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের মারফত প্রাথমিকভাবে জানা গেছে। তবে, চালক সহ ওই ব্যক্তিগত চার চাকার মধ্যে থাকা প্রত্যেক যাত্রীদের মৃত্যু হয়েছে বলে পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক অনুমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *