নিজস্ব সংবাদদাতা, মালদা:- কেন্দ্র সরকারের নয়া পরিবহন নীতির প্রতিবাদে আজ পুরাতন মালদার নারায়নপুর চাকি মোরে ১২ নং জাতীয় সড়ক অবরোধ করে জোরদার বিক্ষোভ দেখায় অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও পয়েন্ট টু পয়েন্ট ডাইভার ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর সদস্যরা | বুধবার সকালে পুরাতন মালদার চাকি মোর ১২ নম্বর জাতীয় সড়কের ধারে কেন্দ্রীয় সরকারের এই আইনের বিরুদ্ধে সচ্ছর হয়ে বিক্ষোভ দেখাতে থাকে পয়েন্ট টু পয়েন্ট ড্রাইভার ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং অল ইন্ডিয়া অল ড্রাইভার অয়েলফেয়ার অর্গানাজেশনের সমস্ত ড্রাইভার ও খালাসিরা ৷ ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ | জানাযায় এদিন ড্রাইভার ও খালাসীদের মালদা থানার পুলিশ জাতীয় সড়ক অবরোধ করতে বাধা দিলে গাড়ি সংগঠনের ড্রাইভার খালাসীরা পুলিশের কথা মাথায় রেখে অবরোধ না করে জাতীয় সড়কের ধারে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে কেন্দ্র সরকারের এই কালা কানুনের বিরুদ্ধে |
নারায়নপুর চাকি মোরে ১২ নং জাতীয় সড়ক অবরোধ করে জোরদার বিক্ষোভ।












Leave a Reply