বীরভূম জেলার দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত দুবরাজপুর গোশালায় সত্যানন্দ ইনস্টিটিউশনের পক্ষ থেকে কচিকাঁচাদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়।

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন। সারা বিশ্বে পালন করা হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন। তাই আজ তাঁর জন্মদিন উপলক্ষে বীরভূম জেলার দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত দুবরাজপুর গোশালায় সত্যানন্দ ইনস্টিটিউশনের পক্ষ থেকে কচিকাঁচাদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। আজ অঙ্কনের বিষয় ছিল যেমন খুশি আঁকো। এদিন প্রথমে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান সত্যানন্দ ইন্সটিটিউশনের সহ সম্পাদক স্বামী মহাদ্রুপানন্দ মহারাজ, প্রিন্সিপাল দীপক পৈতণ্ডী সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। এদিন সত্যানন্দ ইন্সটিটিউশনের ২৩৫ জন ছাত্রছাত্রী অংশ নেয় বসে আঁকো প্রতিযোগিতায়। ছাত্রছাত্রীদের মানসিক বিকাশের লক্ষ্যে এই আয়োজন বলে জানান সত্যানন্দ ইন্সটিটিউশনের প্রিন্সিপাল দীপক পৈতণ্ডী।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *