নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- গোয়াল ঘর থেকে ছাগল নিয়ে গেল চিতাবাঘ দাবি মালিকের। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ফালাকাটা ব্লকের বেংকান্দি গ্রামে। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বেংকান্দি গ্রামের বাসিন্দা গীতা রক্ষীতের পোষ্য ছাগল বাড়ির গোয়াল ঘর থেকে তুলে নিয়ে খুবলে খায় চিতা বাঘ। এই ঘটনার পর ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে।
ঘর থেকে ছাগল নিয়ে গেল চিতাবাঘ, চাঞ্চল্য এলাকায়।












Leave a Reply