প্রাইভেট গাড়ীতে আগুন, আতঙ্কিত যাত্রীদের চোখের সামনে জ্বলতে থাকে গাড়ি।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – হাওড়া ব্রিজে উপর প্রাইভেট গাড়ীতে আগুন ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন।হাওড়া ব্রিজে প্রাইভেট গাড়িতে আগুন। মঙ্গলবার রাতে ওই ঘটনা ঘটে। দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, এরা একটি অনুষ্ঠান বাড়িতে যাচ্ছিলেন। হাওড়া ব্রিজের উপরেই গাড়িতে আচমকা ধোয়া বেরোতে দেখে গাড়ির আরোহীরা মালপত্র নিয়ে ঘটনাস্থল থেকে একটু দূরে সরে যায়। ক্ষনেকের মধ্যেই গাড়িটিতে আগুন ধরে যায়। গাড়িটি দাউ দাউ করে জ্বলে যায়। ঘটনাস্থলে ফায়ার ব্রিগেডে দুটো ইঞ্জিন আসে। আগুন নেভাতে তারা ব্যস্ত হয়ে পড়েন। আতঙ্কিত যাত্রীদের চোখের সামনে জ্বলতে থাকে গাড়ি। পথ চলতি সাধারণ মানুষ দাঁড়িয়ে যায়। দমকল কর্মীর প্রচেষ্টায় আগুন অবশেষে নিয়ন্ত্রণে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *