পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পোষ্য গবাদিপশুর জন্য ঘাস কাটতে গিয়ে কুবাই নদীতে তলিয়ে গেল এক ব্যক্তি, ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোডের সাতবাঁকুড়া এলাকায়। শনিবার বিকেলে ঘটনায় জানা যায় এক ব্যক্তি বাড়ির পোষ্য গবাদি পশুর জন্য ঘাস কাটতে গিয়ে অকারণবশত নদীতে নামে, ঘটনায় তলিয়ে যায় সে। ইতিমধ্যেই চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ এবং স্থানীয় মানুষজনের সহযোগিতায় অনেক খোঁজাখুঁজির পর পাওয়া যায়নি ওই ব্যক্তিকে। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
পশ্চিম মেদিনীপুরের সাতবাঁকুড়ায় চাঞ্চল্য, কুবাই নদীতে নিখোঁজ ব্যক্তির খোঁজে তল্লাশি চলছে।












Leave a Reply