ঘোষপাড়া ব্রিজের পাশে দুটি বাসে মুখোমুখি ধাক্কা,অল্পের জন্য রক্ষা পেলো।

নিজস্ব সংবাদদাতা, মালদা—-মালদা নালালো রাজ্য সড়কে হবিবপুর থানা অন্তর্গত ঘোষপাড়া ব্রিজের পাশে দুটি বাসে মুখোমুখি ধাক্কা,অল্পের জন্য রক্ষা পেলো। যাত্রীরা জানা গিয়েছে প্রায় দেড়টা নাগাদ মালদা ও নালাগোলা দুই দিক থেকে আসা দুটি বাস ঘোষপাড়া ব্রিজে কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা মারে এলাকাবাসী দেখতে পেয়ে ছুটে গিয়ে যাত্রীদের উদ্ধার করে। প্রায় কিছুক্ষণ ধরে মালদা নালাগোলা রাজ্য সড়ক বন্ধ হয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আছে হবিবপুর থানা আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। দুটি বাসকে রাস্তা থেকে সড়ানো হয়।অল্পের জন্য প্রাণ বাঁচে যাত্রীরা আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। এলাকার গ্রাম পঞ্চায়েতের সদস্য জানান দ্রুত গতিতে মালদা নালাগোলা রাজ্য সড়কে দ্রুত গতিতে বাস চলাচল করে প্রশাসনের কাছে অনুরোধ বিষয়টি যেন নজর রাখে।আজ অল্প জন্য যাত্রীরা প্রাণে বাঁচে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *