ভারতীয় জনতা পার্টির উদ্যোগে জেলা শাসকের অফিস ঘেরাও, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।

নিজস্ব সংবাদদাতা, মালদা : —বিজেপির প্রশাসনিক ভবন ঘেরাও আন্দোলনে মালদায় তুলকালাম পরিস্থিতি। পুলিশের প্রথম ব্যারিকেড ভাঙল আন্দোলনকারীরা। যদিও বাধাপ্রাপ্ত হয় দ্বিতীয় ব্যারিকেডে। তাই দ্বিতীয় ব্যারিকেড ভাঙার চেষ্টা চালাচ্ছে আন্দোলনকারীরা। গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে বিশাল পুলিশ বাহিনী।নারী ধর্ষণ খুন জখম চুরি সহ রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে জেলা শাসকের অফিস ঘেরাও, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী, জেলা প্রশাসন ভবন চত্বরে ঢোকার মুখে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ভাঙলো প্রথম ব্যাড়িকেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *