নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:–বেহাল রাস্তা সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। এই রাস্তা দিয়ে চলাচল করাই দায়। বেহাল রাস্তা দিয়ে যাতায়াতের সময় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। প্রশাসন কিংবা জনপ্রতিনিধিকে জানানোর পরও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। বাধ্য হয়ে বুধবার ফালাকাটা ব্লকের জটেশ্বর-খগেনহাট সড়ক অবরোধ করলেন কদমপুল এলাকার বাসিন্দারা। এদিন অবরোধের জেরে দুই দিকে গাড়ি, টোটো সহ বিভিন্ন যানবাহনের লাইন পড়ে যায়। নাকাল হতে হয় নিত্যযাত্রীদের। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে জটেশ্বর ফাঁড়ির পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা এই রাস্তার। রাস্তার পিচ উঠে গিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে বড় বড় গর্ত। একাধিকবার তাঁরা রাস্তাটি সংস্কারের জন্য প্রশাসনকে জানানোর পরেও কোনও কাজ হয়নি। খবর লিখা পর্যন্ত অবরোধ উঠেনি।
রাস্তা সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ।












Leave a Reply