এক ব‍্যক্তিকে আটক করেছে এসএসবি-র জওয়ানরা।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ২৮ টি সোনার বিস্কুট সহ এক ব‍্যক্তিকে আটক করেছে এসএসবি-র জওয়ানরা।ঘটনাটি জয়গাঁ ভুটান গেটের সামনে ঘটে। জানা গিয়েছে, হরিয়ানার বাসিন্দা ওই ব‍্যক্তির নাম অশ্বিনী কুমার। তিনি গত ১৪ মার্চ ভুটানে ঘুরতে গিয়েছিলেন। সে দেশের রাজধানী থিম্পু থেকে সোনার বিস্কুট ক্রয় করেন। এই সোনার বিস্কুট নিয়ে ভারতে প্রবেশ করতেই ভুটান গেটে ধরা পড়ে যান তিনি। তাকে আটক করে ভুটান সীমান্তে প্রহরারত এস এস বি। এরপরই এসএসবি জওয়ানেরা উদ্ধার হওয়া সোনা ও ব‍্যক্তিকে তুলে দেন জয়গাঁ কাস্টমস-এর কাছে। জয়গাঁ কাস্টমস সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ২৮ টি সোনার বিস্কুটের মোট দাম প্রায় সাড়ে ৩৫ লক্ষ টাকা। এক একটি সোনার বিস্কুটে রয়েছে ২০ গ্রাম সোনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *