নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ- আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রকাশ চিকবড়াইক এর সমর্থনে অভিনব প্রচার শুরু করল আইএনটিটিইউসি কালচিনি ব্লক কমিটি । কালচিনি ব্লকের এগারোটা গ্ৰাম পঞ্চায়েত, প্রতিটি চা বলয় সহ বিভিন্ন এলাকায় আইএনটিটিইউসি সমর্থকরা তাদের ইরিক্সা ,অটো ও অন্যান্য গাড়ি করে প্রচার চালাবে।
আইএনটিটিইউসি কালচিনি ব্লক সভাপতি আনন্দ চন্দ জানান আজ থেকে প্রতিটি ইরিক্সা চালক,অটো চালক আমাদের প্রার্থী প্রকাশ চিকবড়াইক এর প্রচার শুরু করে দেবে গ্ৰাম,গঞ্জ ,চা বলয় সহ প্রত্যন্ত এলাকায় ।
আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রকাশ চিকবড়াইক এর সমর্থনে অভিনব প্রচার শুরু করল আইএনটিটিইউসি কালচিনি ব্লক কমিটি ।












Leave a Reply