আলিপুরদুয়ার শহরে দেওয়াল লিখনে অংশগ্রহণ করে বাড়ি বাড়ি প্রচার শুরু করে দিলেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী মিলি ওরাও।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ আলিপুরদুয়ার শহরে দেওয়াল লিখনে অংশগ্রহণ করে বাড়ি বাড়ি প্রচার শুরু করে দিলেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী মিলি ওরাও। মঙ্গলবার আলিপুরদুয়ার শহরে প্রথমে দেওয়াল লিখনে অংশগ্রহণ করে প্রার্থী।পরবর্তীতে বামফ্রন্টের নেতা কর্মীদের নিয়ে প্রচার শুরু করে দেন। এদিন আলিপুরদুয়ার শহরের বিভিন্ন এলাকার ব‍্যবসায়ীদের কাছে গিয়ে ও জনগণের বাড়িতে গিয়ে প্রচার করেন মিলি ওরাও। এদিন বামফ্রন্ট প্রার্থী মিলি ওরাও জানান, জয়ের ব‍্যাপারে পুরোপুরি আশাবাদী। তিনি জানান, গত বারের চেয়ে এবার পরিস্থিতি পরিবর্তন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *