দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বিন্দু বিন্দু জল
আমাদের সম্বল দিশারী সংকল্পের উদ্যোগে পালিত হল ২২ মার্চ বিশ্ব জল দিবস। আজ সারাদিনে বালুরঘাটের এক অংশে ১৯,২০,২১,২২ নম্বর ওয়ার্ডে, বিশ্বাসপাড়া, বেলতলাপার্ক, ডানলপ মোড়,থানা মোড় এইসব এলাকায় জল সচেতনতা অভিযান করা হয়।
সমীক্ষা করা হয় জলচিত্রের। তাতে দেখা যায় শহরের বেশ কিছু জায়গায় ট্যাপের মুখ নেই। কোথাও কোথাও আবার ট্যাপের মুখ থাকলেও তা দিয়ে জল নষ্ট হচ্ছে। সারাই করা দরকার। দিশারী সংকল্পের পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদক তুহিন শুভ্র মণ্ডল, সদস্য বিজন সরকার,সঙ্গীত কুমার দেব।
তুহিন শুভ্র মণ্ডল জানান ‘ যে সমস্ত এলাকায় ট্যাপের অবস্থা খারাপ সেই এলাকার কাউন্সিলরকে আমরা জানাবো। বিন্দু বিন্দু জল রক্ষা করতে হবে। আমরা মানুষকেও বুঝিয়েছি। শুধু আজকের দিন নয় আমাদের কাছে প্রতিটি দিনই জলদিবস। ‘
জল সচেতনতা অভিযান দিশারী সংকল্পের উদ্যোগে।












Leave a Reply