চাঁদরা রেঞ্জের ঢড়রাশোলে রামলাল নামক পূর্ণবয়স্ক দাঁতাল হাতির ফুটবল খেলা দেখে উৎসাহিত এলাকাবাসী

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সাতসকালে পশ্চিম মেদিনীপুর জেলার চাঁদরা রেঞ্জের ঢড়রাশোলে রামলাল নামক পূর্ণবয়স্ক দাঁতাল হাতির ফুটবল খেলা দেখে উৎসাহিত এলাকাবাসী, স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার সকালে হঠাৎই গ্রামে ঢুকে পড়ে রামলাল নামক পূর্ণবয়স্ক দাঁতাল হাতি, গোটা গ্রাম ঘুরে অবশেষে গ্রামের অদূরে ফুটবল খেলা করছিল গ্রামের বেশ কিছু যুবক, সেই সময় রামলাল রীতিমতো সেই যুবকদের ফুটবল ছিনিয়ে নিয়ে আপন মনে খেলা করছিল সে,যা দেখে রীতিমতো উৎসাহী এলাকার মানুষজন থেকে শুরু করে যুবকেরা, আর সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট ভাইরাল হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *