পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- শুক্রবার গভীর রাতে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার দুর্গাচক মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় প্রায় দশটি দোকান, ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন পৌঁছে প্রায় ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে,তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ওই ১০টি দোকানের, স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার গভীর রাতে হঠাৎই একটি দোকানে আগুন লেগে যায় আগুনের তীব্রতা এতটাই ছিল যে, নিমেশের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন, এই আগুনে দশকর্মার দোকানের জিনিসপত্র সহ ফুলের দোকান ও অন্যান্য দোকানে আগুন লাগে,এরপর খবর দেওয়া হয় দুর্গাচক থানার পুলিশকে, পাশাপাশি খবর দেওয়া হয় দমকলকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন এবং দুর্গাচক থানার পুলিশ গিয়ে প্রায় ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে কি কারণে এই আগুন লাগার ঘটনা ঘটেছে, গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে দমকলের আধিকারিকেরা ও দুর্গাচক থানার পুলিশ, তবে দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের ফলেই এই আগুন লাগার ঘটনা ঘটে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে।
শুক্রবার গভীর রাতে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার দুর্গাচক মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় প্রায় দশটি দোকান।












Leave a Reply