নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- লায়েন্স ক্লাব অফ ফালাকাটার উদ্যোগে এবং আলিপুরদুয়ার লায়েন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। রবিবার ফালাকাটা ব্লকের পাঁচ মাইলের নিউ মুন লাইট ক্লাবে এই শিবিরের আয়োজন করা হয়। এদিনের ওই শিবিরে বিভিন্ন এলাকার মানুষ চোখের সমস্যা নিয়ে হাজির হন।এদিনের ওই চক্ষু পরিক্ষা শিবিরে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় দাস ছিলেন সুধাংশু সাহা সহ অনেকেই। এই পরিষেবা পেয়ে ভীষণ খুশি এলাকাবাসী। এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
আলিপুরদুয়ার লায়েন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন।











Leave a Reply