মেমারি ১ ব্লকের অন্তর্গত মেমারি কলেজ যে ভোটগণনা কেন্দ্র হয়েছিল সম্প্রতি তার পাশের এক পুকুরের ধার থেকে সিপিআইএমকে ভোট দেওয়া ব্যালট পেপার উদ্ধার ঘিরে চাঞ্চল্য।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- পঞ্চায়েত ভোট গণনার পর সপ্তাহ ঘুরেছে। আর তার মধ্যে রাজ্যের বিভিন্ন গননা কেন্দ্রের আসপাশ থেকে উদ্ধার হচ্ছে সিপিআইএমকে ভোট দেওয়া ব্যালট পেপার। মেমারি ১ ব্লকের অন্তর্গত মেমারি কলেজ যে ভোটগণনা কেন্দ্র হয়েছিল সম্প্রতি তার পাশের এক পুকুরের ধার থেকে সিপিআইএমকে ভোট দেওয়া ব্যালট পেপার উদ্ধার হয়েছে বলে সিপিআইএম নেতার অভিযোগ।

সাধারণ মানুষেক মনে প্রশ্ন উঠছে পঞ্চায়েতের ফলাফল ঘোষণা হয়ে যার পরেও কিভাবে ভোট দেওয়া ব্যালট পেপার উদ্ধার হচ্ছে বিভিন্ন জায়গায়। তাহলে কী ভোটের গণনার ক্ষেত্রে কারচুপি করা হয়েছে। মেমারি থেকে উদ্ধার ব্যালট পেপারের বিষয়ে মেমারি ১ ব্লক বিডিও ড. আলি মহম্মদ ওয়ালিউল্লাহর কাজে জানতে চাওয়া হলে তিনি জানান বিষয়টি তিনি শুনেছেন, অভিযোগ হলে খতিয়ে দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *