খাবার খেয়ে অসুস্থ ২৫ থেকে ৩০ জন ছাত্র-ছাত্রী, চাঞ্চল্য নয়াবসতে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ছাত্রাবাসের খাবার খেয়ে অসুস্থ ২৫ থেকে ৩০ জন ছাত্র-ছাত্রী, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়,ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন নয়াবসত এলাকায়,জানা গিয়েছে মঙ্গলবার চন্দ্রকোনা রোড শহর সংলগ্ন নয়াবসত এলাকায় পন্ডিত রঘুনাথ মুরমু বিদ্যালয়ের ছাত্রাবাসে সকালের খাবার খেয়ে বিদ্যালয়ে যায় পড়ুয়ারা, এখানে অসুস্থ বোধ করে ২৫ থেকে ৩০ জন ছাত্র-ছাত্রী, তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে দ্বারিগেড়িয়া গ্রামীন হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে,ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় BDO সহ প্রশাসনিক আধিকারিক ও বিদ্যালয় কর্তৃপক্ষ,ইতিমধ্যেই সমস্ত বিষয় খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনোদ মন্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *