রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে রবিবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের বড়িশা পশ্চিমপাড়া নেতাজি যুব সংঘের উদ্যোগ ক্লাব প্রাঙ্গনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ব্র্যাক ব্যাংকের রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে রবিবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের বড়িশা পশ্চিমপাড়া নেতাজি যুব সংঘের উদ্যোগ ক্লাব প্রাঙ্গনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়, জানা গিয়েছে এই রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় ৬৫ জন রক্তদাতা রক্তদান করেন বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, পাশাপাশি পৃথিবীর ভারসাম্যতা রক্ষার্থে এবং সবুজায়নকে ধরে রাখতে প্রত্যেক রক্তদাতার হাতে তুলে দেওয়া হয় একটি করে চারা গাছ, রক্তদানের পাশাপাশি এই দিন দূষণ এড়াতে একাধিক সচেতনতা বার্তা দেওয়া হয় ক্লাব সংগঠনের তরফে,জানা গিয়েছে এই বছর এই রক্তদান শিবির দ্বিতীয় তম বর্ষে পদার্পণ করলো,শুধু রক্তদানের মধ্যেই সীমাবদ্ধ নয় বিভিন্ন সমাজসেবক মূলক কর্মসূচিতে অংশ নিতে দেখা যায় এই ক্লাব সংগঠনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *