দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে ফুটপাত মুক্ত করতে অভিযান।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: – আবারো বালুরঘাট শহরে চললো বুলডজার। আবারো শহরে ভাঙ্গা হলো একাধিক অবৈধ নির্মাণ, সরকারি জমি দখল করে গড়ে ওঠে অবৈধ নির্মাণ। সে সমস্ত ভেঙে ফেলা হয়। প্রশাসনের তরফে। কার্যত মুখ্যমন্ত্রীর করা নির্দেশের পর এমনটা হচ্ছে সারা রাজ্য জুড়ে। একই ছবি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে। দখল করা ফুটপাত মুক্ত করতে এমন অভিযান। এদিন বুধবার বালুরঘাট পৌরসভা এই অভিযান চালায়। নির্দিষ্ট সময় সীমা বেঁধে দেওয়ার পরেও অবৈধ নির্মাণ ভাঙ্গেনি মালিকেরা। এদিন পুলিশ প্রশাসনকে পাশাপাশি SDO , বালুরঘাট ফরেস্ট ডিপার্টমেন্ট , বিদ্যুৎ দপ্তর, পূর্ত দপ্তর, পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে এদিন অভিযান চালানো হয়। জানাযায় বালুরঘাট থানা মোড় থেকে এদিন Chakvrigu নদীরপার গোবিন্দপুর অবধি অভিযান চালানো হয়। এদিন রাজনৈতিক দল গুলোর পার্টি অফিস পরে সেগুলো ভেঙে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *