দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পণ্য খালাস করে ফিরে আসার রপ্তানির গাড়িতে উদ্ধার এক বাংলাদেশি। অশান্ত বাংলাদেশ থেকে লুকিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে গাইবান্ধার বাসিন্দা মহন্মদ ডব্লু শেখ নামে ধৃত। এদিন বাংলাদেশের পানামা বন্দরে পণ্য খালাস করে ফিরছিল একটি ভারতীয় লরি। হিলি ইমিগ্রেশন চেকপোস্টে ঢোকা সেই গাড়িতে নিয়মাফিক তল্লাশি চালায় প্রহরারত বিএসএফ। তখনই লরি হুডে ত্রিপল জড়িয়ে লুকিয়ে থাকা ওই বাংলাদেশীকে আটক করা হয়। ঠিক কি কারণে ওই ধৃত ভারতে প্রবেশ করে তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বুধবার স্বাভাবিক হয়েছে আমদানি রপ্তানি। রপ্তানিকারী সেই গাড়িগুলি তাদের পন্য খালাস করে ফিরে আসছে। সেইরকম একড়ি গাড়িতেই এদিন ওই বাংলাদেশী অবৈধভাবে ভারতে প্রবেশ করে। ঘটনায় আটক করা হয়েছে ওই লরির চালককেও।
অশান্ত বাংলাদেশ থেকে লুকিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে গাইবান্ধার বাসিন্দা মহন্মদ ডব্লু শেখ নামে ধৃত।












Leave a Reply