বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনা।

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:-  বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর ইউনিটে মেরামতির কাজ চলাকালীন ইলেক্ট্রিক ব্রেকার বাষ্ট করে । তার ফলে আগুনে ঝলসে যান ওই জায়গায় কর্মরত এক ইঞ্জিনিয়ার ও ৪ ঠিকা শ্রমিক । দ্রুত আহতদের উদ্ধার করে প্রথমে এমটিপিএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আহতদের। ঠিকা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে প্রণব কর্মকার ও উজ্জ্বল ঢাংদের অভিযোগ রক্ষানাবেক্ষনের কাজ চলার সময় ২ ইউনিট শাটডাউন ছিল। তাহলে ব্রেকারে বিদ্যুৎ সরবরাহ কারা করে রেখেছিল। এর সঠিক তদন্ত করতে হবে। তাদের অভিযোগ সেফটি ও সুরক্ষার ব্যাপারে ডিভিসির গাফিলতি বরাবরের। উপযুক্ত ক্ষতিপূরণেরও দাবি করেছেন তাঁরা। অন্যদিকে বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি রথীন ব্যানার্জী জানান যে ডিভিসি মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের গাফিলতির জেরেই এই বড়সড় দুর্ঘটনা। এর পরেও শ্রমিক সুরক্ষার ব্যাপারে ডিভিসি কর্তৃপক্ষ আরও বেশি সচেতন না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাশাপাশি আহতদের ক্ষতিপূরণ উপযুক্ত ক্ষতিপূরণের দাবিও জানিয়েছেন তিনি।
এ বিষয়ে ডিভিসির চিফ জেনারেল ম্যানেজার ও প্রকল্প প্রধান প্রদ্যুম্ন প্রসাদ শাহার সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছুই জানান নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *