অবিলম্বে ধর্ষণে ফাঁসির বিল আনতে হবে৷ এই দাবিতে রবিবার দুপুর আড়াইটার সময় বালুরঘাটে জেলা মিউজিয়াম সংলগ্ন রাস্তাতে ধর্ণা বিক্ষোভ বালুরঘাট টাউন মহিলা তৃণমূল কংগ্রেসের।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আরজি কর কান্ড নিয়ে রাম বাম চক্রান্ত করছে৷ আরজি কর কান্ডে অভিযুক্তের ফাঁসি চাই। অবিলম্বে ধর্ষণে ফাঁসির বিল আনতে হবে৷ এই দাবিতে রবিবার দুপুর আড়াইটার সময় বালুরঘাটে জেলা মিউজিয়াম সংলগ্ন রাস্তাতে ধর্ণা বিক্ষোভ বালুরঘাট টাউন মহিলা তৃণমূল কংগ্রেসের। এদিনের ধর্ণা বিক্ষোভে উপস্থিত ছিলেন বালুরঘাট টাউন মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গীতা দেব সহ অন্যান্যরা৷ এদিন দুপুর থেকে চলা এই ধর্ণা বিক্ষোভ সন্ধ্যা পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *