দক্ষিণ দিনাজপুরে একাধিক রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করল বিজেপি।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসক পড়ুয়ার হত্যাকাণ্ড ও বংশিহারিতে আদিবাসী কিশোরী নির্যাতনের ঘটনার প্রতিবাদে দক্ষিণ দিনাজপুরে একাধিক রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করল বিজেপি। রবিবার দুপুরে গঙ্গারামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন বিধায়ক কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে রাজ্য নেতৃত্বের নির্দেশে বিভিন্ন কর্মসূচির ঘোষণা করেন বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরি। এছাড়াও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির সাধারণ সম্পাদক অশোক বর্ধন ,গঙ্গারামপুর শহর মন্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ সহ অন্যান্য বিজেপি নেতৃত্বে ।

রাজ্য সহ দক্ষিণ দিনাজপুর জেলায় ধর্ষণ সহ নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে আগামীতে ৩রা সেপ্টেম্বর জেলা শাসকের দপ্তরে বিশেষ অভিযানের ঘোষণা করেন বিজেপি জেলা সভাপতি। পাশাপাশি আগামী ৪ঠা সেপ্টেম্বর জেলার প্রতিটি বিডিও অফিসের সামনে ধরণা কর্মসূচি ও ৬ সেপ্টেম্বর এক ঘন্টা পথ অবরোধ কর্মসূচির ঘোষণা করেন বিজেপি জেলা সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *