চন্দ্রকোনারোড পুলিশ বিট হাউসের পুলিশ কর্মীদের সম্বর্ধনা ব্লক তৃণমূলের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- রবিবার “পুলিশ দিবসকে সামনে রেখে”এই দিন বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড পুলিশ বিট হাউসের সমস্ত পুলিশ কর্মীদের সম্বর্ধনা দেওয়া হয় ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে,এই দিন প্রত্যেকটি পুলিশকর্মীর হাতে ফুলের স্তবক দিয়ে সম্বর্ধনা দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এই দিন উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজীব ঘোষ,ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ সরকার,যুব সভাপতি মানষ নায়েক,সুন্দর খান,সাইদুল মন্ডল সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *