কলকাতার আরজিকর হাসপাতালে নিন্দনীয় ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- কলকাতার আরজিকর হাসপাতালে নিন্দনীয় ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে মৌন মিছিল করল চন্দ্রকোনারোড ডাবচা ব্যবসায়ী সমিতির সদস্যরা, এই দিন ব্যবসায়ী সমিতির অফিস থেকে এই মৌন মিছিল গোটা শহর পরিক্রমা করে, এই দিন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবির বিষয় নিয়ে বিভিন্ন লেখা প্লেকার্ড নিয়ে মৌন মিছিলে সামিল হয় ব্যবসায়ী সমিতির সদস্যরা,এদিন উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সভাপতি জয়প্রকাশ লোধা,সম্পাদক দেবাশীষ মূলা সহ অন্যান্য ব্যবসায়ী সমিতির সদস্যরা। প্রসঙ্গত গত ৯ই আগস্ট আরজিকর হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *