বিজেপির পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলাশাসক ঘেরাও কর্মসূচি।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আর জি কর কান্ডকে সামনে রেখে সোমবার বিজেপির পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলাশাসক ঘেরাও কর্মসূচি,এইদিন বিজেপির কর্মী সমর্থকরা পুলিশের প্রথম ব্যারিকেড ভাঙলেও দ্বিতীয় ব্যারিকেড এর কাছে পুলিশের কাছে এসে আটকে পড়ে, একপ্রকার পুলিশের সাথে ধস্তাধস্তি হতে দেখা যায় বিজেপি কর্মী সমর্থকদের।, পাশাপাশি বিজেপির মহিলা কর্মী সমর্থকরা নিজেদের হাতের চুড়ি খুলে পুলিশের দিকে বাড়িয়ে দেয় পুলিশকে চুড়ি পরতে বলে। পাশাপাশি দীর্ঘ সময় দ্বিতীয় ব্যারিকেডের সামনে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপির কর্মী সমর্থকরা।সেখানেই আটকে পড়ে বিজেপি কর্মী সমর্থকেরা।সেখানে বিক্ষোভ প্রদর্শন করে বেশ কিছুক্ষন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *