জেলাশাসকের অফিসের সামনে সড়কে বসে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মী ও নেতার।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার :- আলিপুরদুয়ারে বিজেপির ঘেরাও কর্মসূচিতে ব্যাপক উত্তেজনা। বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করতে চললো জল কমান। ফাটানো হল টিয়ার গ্যাসের সেল । আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা সহ অনেক বিজেপি কর্মীরা আহত হয়েছে। জেলাশাসকের অফিসের সামনে সড়কে বসে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মী ও নেতার। উপস্থিত সাংসদ মনোজ টিগ্গা। তিনি জানান, অনেক জন বিজেপি কর্মী আহত হয়েছেন। সাংসদও চোট পেয়েছে। এদিন আলিপুরদুয়ার চৌপতি বিএম ক্লাব ময়দান থেকে মিছিল শুরু করে বিজেপি। ওই মিছিলটি আলিপুরদুয়ার জেলা শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যায় পৌঁছালে সেখানে উত্তেজনার সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *